কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের ঊর্ধ্বে : সমবায় প্রতিমন্ত্রী

‘ব্যতিক্রম শিক্ষা সম্মেলন-২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। ছবি : কালবেলা
‘ব্যতিক্রম শিক্ষা সম্মেলন-২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। ছবি : কালবেলা

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের ঊর্ধ্বে, এ সম্পর্ককে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

সোমবার (১০ জুন) বিকেলে ঢাকা ক্লাবে ‘ব্যতিক্রম ম্যাসডো’ (ব্যতিক্রম গণসচেতনতা ও সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজিত ‘ব্যতিক্রম শিক্ষা সম্মেলন-২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। দুদেশের সম্পর্কের ইতিহাস অনেক পুরোনো। বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধের চেতনায় ভারত আমাদের অত্যন্ত বিশ্বস্ত সহযাত্রী হিসেবে বিশ্বে সমাদৃত।

সদ্য শপথগ্রহণ করা নরেন্দ্র মোদিকে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য সবচেয়ে বেশি। সীমান্তের ৩২টি জেলাজুড়েই প্রতিবেশীর অবস্থান, যা দুদেশের অর্থনীতির জন্য অন্যতম সহায়ক। তিনি আরও বলেন, দুদেশের মধ্যে শিক্ষা সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের ছেলেমেয়েরা যেমন ভারতে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাদের দেশ থেকেও অনেকে আমাদের এখানে পড়তে আসছে। এ সাফল্যের যাত্রা অব্যাহত থাকবে বলেই আমি মনে করি।

ওয়াদুদ এসময় আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞান চর্চায় বেশি মনোযোগী হতে হবে। তাহলে দেশের নাম উজ্জ্বল হবে। এ ধরনের শিক্ষা সম্মেলন দুদেশের সম্পর্ককে মজবুত করে। তাই এমন সম্মেলন বেশি বেশি আয়োজনের মাধ্যমে শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মকে অধিকহারে আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, সবার সমবেত চেষ্টায় আমাদের আগামীর প্রজন্মের জন্য বিশ্বব্যাপী কাজ করে একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন- সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রধান নির্বাহী ড. শঙ্কু বোস, এটুআই ই গভার্নেন্স প্রধান ড. ফরহাদ জাহিদ, ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক মেজর শামসুল আরেফিন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহাসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১০

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৩

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৪

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৫

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৬

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৭

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৮

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৯

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

২০
X