বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া হোতাপাড়ায় গাড়িচাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও অপরজন রাকিব। রাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত নাজিম টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে টঙ্গীর দিকে আসছিল। তাদের মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র ফ্লাইওভারের ওপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়। গুরুতর আহত নাজিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত দেলোয়ার ও রাকিবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে সকালে সদর উপজেলার হোতাপাড়ায় গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X