কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘ। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘ। ছবি : কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘ। মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।

বুধবার (১৯ জুন) কোটালীপাড়া উপজেলা শহীদ মিনার চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি শেখ সোহেল, সাধারণ সম্পাদক মাসুম মৃধা, সহসভাপতি সাথী খানম, লর্ড বাইন, মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর গাইন, ওবায়দুর রাজু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস, সদস্য আশিক খান বক্তব্য রাখেন।

সংগঠনটির সভাপতি শেখ সোহেল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পরে আমরা কোটালীপাড়াবাসী এর পুরোপুরি সুফল পাচ্ছি না। আমাদের এখনো গোপালগঞ্জ হয়ে কাশিয়ানী-মুকসুদপুর ঘুরে ভাঙ্গা দিয়ে ঢাকায় যেতে হয়। এতে আমাদের সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। আমরা যদি কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে পদ্মা সেতু দিয়ে টাকা যেতে পারি তাহলে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে।

মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির নেতারা কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X