কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা দক্ষিণ সিটি

এডিসের লার্ভা পাওয়ায় ৬ স্থাপনাকে জরিমানা

ডিএসসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি বাসাবাড়ি ও স্থাপনাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। ছবি : কালবেলা 
ডিএসসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি বাসাবাড়ি ও স্থাপনাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। ছবি : কালবেলা 

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মৌসুমের প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশন পরিচালিত ৬ ভ্রাম্যমাণ আদালত ২০৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এবং এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি বাসাবাড়ি ও স্থাপনাকে ৬ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

রোববার (২৩ জুন) করপোরেশনের তিলপাপাড়া, নন্দীপাড়া, খিলগাঁও, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, জুরাইন, উত্তর ও দক্ষিণ মান্ডা, গ্রিন মডেল টাউন, ব্রাইট স্কুল এর আশপাশ ও সরাই মসজিদ গলি, দনিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ১ নম্বর ওয়ার্ডের তিলপাপাড়া এলাকায় ৫১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৫৬ নম্বর ওয়ার্ডের পূর্ব রসুলপুর এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন এলাকায় ১৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমান ৭৪ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ মান্ডা, গ্রিন মডেল টাউন এলাকায় ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

দশ অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন ৬১ নম্বর ওয়ার্ডের ব্রাইট স্কুল এর আশপাশ ও সরাই মসজিদ গলি, দনিয়া এলাকায় ৩২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় মশার লার্ভা পায়। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

অভিযানে মোট ২০৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১০

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১১

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১২

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৩

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৪

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৫

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৬

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৭

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৯

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

২০
X