কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সৌজন্য
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সৌজন্য

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সোমবার (২৪ জুন) বিকেলে ভুটানের থিম্পুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রী তোবগে ভুটান সফরের জন্য পরিবেশমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনের লক্ষ্যে যৌথ উদ্যোগের জন্য ভুটানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভুটানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান পরিবেশমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এ সময় উভয় নেতা বাংলাদেশ ও ভুটানের মধ্যে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, ইকোট্যুরিজম, হাইড্রো এনার্জি, বিনিয়োগ, স্বাস্থ্য ও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X