কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

২৬০০ জুয়ার সাইট বন্ধ করা হয়েছে : পলক

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে। তবে প্রতিনিয়ত এসব জুয়ার সাইট বন্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুই হাজার ৬০০টির মতো জুয়ার সাইট বন্ধ করেছি। মোবাইল অ্যাপগুলোও প্রতিনিয়ত বন্ধ করা হচ্ছে। এটি নিয়মিত কার্যক্রম।

সোমবার (২৪ জুন) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে উভয়পক্ষের এই সাক্ষাৎ পর্ব আয়োজিত হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে। এমনকি অনেক বয়স্ক, অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত। আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় ৫০ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।

অপরদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সময় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে পলক বলেন, এই সফরে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একটি হচ্ছে ভিশন পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতে ‘বিকশিত ভারত-২০৪৭’ হিসেবে পরিচিত। এর আওতায় ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত, উচ্চ আয়ের দেশ হতে চায়। আর প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ তৈরি করা। এ জন্য দরকার উন্নত প্রযুক্তি। দুই দেশ এসব বিষয়ে একসঙ্গে কাজ করব। সেজন্য ভিশন পার্টনারশিপ ডিজিটাল ডকুমেন্টস সই করেছি।

পলক আরও বলেন, ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) সঙ্গেও আমরা কাজ করব। যৌথভাবে একটি ছোট স্যাটেলাইট তৈরি করব যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমরা আমাদের প্রায় ৫০ জন ছেলেমেয়েকে এখানে ব্যবহার করব যারা ইসরো পরিদর্শন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X