কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি তারেক 

তারেক মো. আরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
তারেক মো. আরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই পদে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

বুধবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক তারেক বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন।

২০২০ সালের নভেম্বরে বর্তমান পদ গ্রহণের আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কের স্থায়ী মিশনে প্রাথমিকভাবে প্রথম সচিব হিসেবে এবং পরবর্তী সময়ে কাউন্সেলর হিসেবে কাজ করেন। এরপর তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে (২০০৯-২০১২) কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া উইং) হিসাবে এবং তার আগে পরিচালক (দক্ষিণ এশিয়া উইং), পরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়) পাশাপাশি পার্সোনেল উইং এবং পররাষ্ট্র সচিবের অফিসসহ অন্যান্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত তারেক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিপ্লোমেসি অ্যান্ড ট্রেড ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১০

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১১

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১২

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৩

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৪

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৫

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৬

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৭

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৮

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৯

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০
X