মো. জাহাঙ্গীর হোসেন পাইক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : ঐক্য ও গণতান্ত্রিক প্রত্যয়ের বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

একটি জাতির টেকসই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি তার তরুণ সমাজ—এ সত্য ইতিহাস বারবার প্রমাণ করেছে। পরিশ্রম, সততা ও নেতৃত্বগুণে বলীয়ান তরুণরাই পারে একটি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।

আর এ তরুণ শক্তিকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা কেবল রাষ্ট্রের একক দায়িত্ব নয়; এটি সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের সম্মিলিত দায়বদ্ধতা। একজন মা যেমন সন্তানের জন্য নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখেন, তেমনি দেশের প্রতিটি নাগরিক প্রত্যাশা করে একটি নিরাপদ ও বসবাসযোগ্য রাষ্ট্রব্যবস্থা।

তারেক রহমান দৃঢ় কণ্ঠে বলেন, সকল ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়াই তাদের রাজনৈতিক প্রত্যয়। এই অঙ্গীকার একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও সাম্যভিত্তিক রাষ্ট্রচিন্তারই প্রতিফলন। তার বক্তব্যে উঠে আসে অতীতের বেদনাবিধুর অধ্যায়ও।

বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলো জাতির বিবেককে আজও নাড়া দেয় উল্লেখ করে তিনি বলেন, সেই দুঃখজনক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো নাগরিক অন্যায়ের শিকার না হন—এটাই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি অবিচল শ্রদ্ধাই পারে সমাজের ক্ষত সারিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে।

এই প্রেক্ষাপটে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকের কাছে এটি আবেগ ও স্মৃতির প্রত্যাবর্তন, আবার অনেকের কাছে গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারের প্রত্যাশা। তবে যে দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি মূল্যায়ন করা হোক না কেন, তিনি রাজনৈতিক সহনশীলতা, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। বিভাজন নয়, ঐক্য। প্রতিহিংসা নয়, সহমর্মিতা। বিশৃঙ্খলা নয়, শান্তি। অস্থিরতা নয়, স্থিতিশীলতার চর্চাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে।

লেখক : যুগ্মপরিচালক, তথ্য ও গণসংযোগ বিভাগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

কালবেলা/এটিআর
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X