ডা. সাঈদ এনাম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল-কলেজের শিক্ষার্থীদের আত্মহত্যা : দায় কার?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রবীন্দ্রনাথ, নজরুল, নিউটন, আইনস্টাইন কিংবা এডিসন—এরা কেউই ছিলেন না তাদের ক্লাসের ফার্স্ট বয়। বরং অনেকে স্কুল শেষ করতে পারেননি, কারও নাম ছিল ‘অমনোযোগী ছাত্র’ তালিকায়, আবার কারও ক্ষেত্রে ‘অযোগ্য’ তকমা। অথচ ইতিহাস সাক্ষী, তারা স্মরণীয় এবং বরণীয়। তারা প্রমাণ করেছেন, জীবনে সাফল্যের মানদণ্ড কোনো পরীক্ষার রেজাল্ট নয়।

কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আমাদের দেশের খবরের শিরোনামগুলোতে প্রায়ই দেখা যায়, ‘রেজাল্ট খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা।’ বিশেষ করে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময় এসব শিরোনাম বেশি দেখা যায়। তাই সন্তানকে স্কুল-কলেজে পাঠিয়ে অভিভাবকরা এক ধরনের অদৃশ্য আতঙ্কে থাকেন।

আত্মহত্যার কিছু কারণ ও সতর্ক লক্ষণ

একজন শিক্ষার্থী আত্মহত্যার সিদ্ধান্ত হঠাৎ নেয় না; এর পেছনে থাকে দীর্ঘদিনের মানসিক চাপ, ব্যর্থতার লজ্জা, পরিবারের বা শিক্ষাপ্রতিষ্ঠানের অতিরিক্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া, একাকীত্ব এবং হতাশা বা ডিপ্রেশন। কিছু মানসিক রোগ আছে যেগুলো পরিবারের কাছ থেকে পর্যাপ্ত যত্ন না পেলে বিপর্যয় ডেকে আনতে পারে। যেমন ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসওর্ডার। যার জন্যে সাইকিয়াট্রিস্ট পরামর্শ প্রয়োজন।

আত্মহত্যার উপসর্গ

আত্মহত্যার কিছু সতর্কতা সংকেত রয়েছে। যেমন : আত্মহত্যার কথা বলা বা পরিকল্পনা করা, দীর্ঘসময় মনমরা হয়ে থাকা, একা থাকা, হঠাৎ আগ্রাসী আচরণ বা স্বাভাবিক আগ্রহ হারানো, রেগে গেলে বা কষ্ট পেলে কাউকে কিছু না বলে চুপচাপ নিজের হাতে-পায়ে ধারালো বা সূঁচালো কিছু দিয়ে আঘাত করা, দেয়ালে মাথা ঠুকা। ‘আমার কিছু ভালো লাগছে না’অথবা ‘আমার দ্বারা কিছু হবে না’, এরকম কথা বার বার বলা।

বাংলাদেশের আত্মহত্যার চিত্র

বাংলাদেশে আত্মহত্যার পরিস্থিতি অতি উদ্বেগজনক। প্রতিবছর প্রায় ১০-১২ হাজার মানুষ আত্মহত্যা করে থাকেন। এর মধ্যে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ শতাধিক (Ain o Salish Kendra [ASK], 2023)। অর্থাৎ ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণরাই সবচেয়ে ঝুঁকিতে (WHO South-East Asia, 2022)। গবেষণায়ও দেখা যায়, বিশ্বব্যাপী কিশোর-তরুণদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ আত্মহত্যা।

এর দায় কার?

শিক্ষার্থীর আত্মহত্যার দায় একার নয়—এ দায় আমাদের পরিবার, সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সবার। পরিবার যদি সন্তানকে শুধু নম্বর দিয়ে মাপতে চায়, স্কুল যদি কেবল পরীক্ষার ফলকে সাফল্যের মানদণ্ড বানায়, সমাজ যদি ব্যর্থতাকে কলঙ্ক মনে করে, রাষ্ট্র যদি উদাসীন থাকে, তাহলে আত্মহত্যা প্রতিরোধ কখনো সম্ভব নয়।

প্রতিরোধ ও করণীয়

সাফল্যের পথ বহুমাত্রিক। জীবনে সফল হওয়া আর জীবন স্বার্থক হওয়া এক নয়। সৃজনশীলতা, শিল্প, খেলাধুলা, বিজ্ঞান, উদ্যোক্তা—যেকোনো দিকেই মানুষ যেমন সফল হতে পারে, তেমনি তার জীবনও স্বার্থক হতে পারে।

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে করণীয় হলো, স্কুলে মানসিক স্বাস্থ্য শিক্ষা, নিয়মিত কাউন্সেলিং ও স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাস চালু করা। শিক্ষকরা যদি ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখান, শিক্ষার্থীরা ব্যর্থতায় ভেঙে পড়বে না। ‘কেন কম নম্বর?’ নয়, বরং ‘চেষ্টা করেছো, এবার আরও ভালো হবে’ এটাই বড় কথা।

লেখক : সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি), ইন্টারন্যাশনাল ফেলো আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X