কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

সবাই মিলে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, তারা এখন নির্বাচনের জোয়ারে রয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সামনে যে নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে, তা একটি বৃহৎ কর্মযজ্ঞ, দুটিই পরস্পরের পরিপূরক। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের কেবল একটি উত্তর দেওয়ার বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের আলোচনায় উদাহরণ হিসেবে বলা হয়েছিল- রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় অনেক ম্যানিফেস্টো দেয়; সবাই সব বিষয়ে একমত না হলেও সার্বিক দৃষ্টিতে তা বিবেচনা করা হয়। গণভোটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য- পুরো প্যাকেজ দেখে ভোট দিতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য। দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করবে।

তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, দুটি ভোট একসঙ্গে দিতে একজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে। তিনি ভোটের দিন গণমাধ্যমের অবাধ চলাচল নিশ্চিত করার আশ্বাসও দেন।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X