স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালের জালে এক হালি গোল দিয়েও মন ভরেনি ব্রাজিলের

পর্তুগালের জালে ৫ গোল দিলো ব্রাজিল। ছবি : সংগৃহীত
পর্তুগালের জালে ৫ গোল দিলো ব্রাজিল। ছবি : সংগৃহীত

বছরের শেষ ম্যাচে রোনালদোর দেশ পর্তুগালকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। নারী ফুটবলে পর্তুগালকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। একের পর এক আক্রমণে এদিন দিশেহারা হয়ে যায় পর্তুগিজরা। এ নিয়ে দুই দলের তিনবারের দেখায় সবকটিতেই জয়ের দেখা পেয়েছে ব্রাজিল।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় ডান দিক থেকে দুদিনহার ক্রসে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন গাবি জানোত্তি। ১৬ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে বল নিয়ে মাঝমাঠ থেকে দৌঁড়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন লুদমিলা। ৩০ মিনিটে লুদমিলার পাস থেকে দুদিনহা স্কোরলাইন বাড়িয়ে করেন ৩–০।

জয়ের ব্যবধানের চেয়েও বড় ছিল ব্রাজিলের খেলায় ছন্দ ও দাপট। দুর্দান্ত গতি, তীব্রতা ও শৃঙ্খলিত ট্যাকটিক্যাল সাজে খেলতে থাকা ব্রাজিল পুরো ম্যাচজুড়ে পর্তুগালকে চাপে রেখে একপ্রকার বিধ্বস্ত করে দেয়। দ্বিতীয়ার্ধের ২৮তম মিনিটে বদলি হিসেবে ইয়াসমিনের জায়গায় নেমেই গোলের দেখা পান ইসাবেলা। কর্নার থেকে উঠিয়ে দেওয়া বলে দারুণ এক হেডে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন তিনি।

শেষদিকে আরও এক গোলের দেখা পায় ব্রাজিলের মেয়েরা। দ্বিতীয়ার্ধের ৪৩তম মিনিটে পেনাল্টি বক্সে ব্রুনিনহার ওপর ফাউল হলে স্পটকিকে নিখুঁতভাবে গোল করেন বিআ জানেরাত্তো। ফলে ৫–০ ব্যবধানেই নিশ্চিত হয় ব্রাজিলের দাপুটে জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X