রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

একদফা দাবিতে ৭ ঘণ্টা অনশন বীর মুক্তিযোদ্ধাদের

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনশনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কালবেলা
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনশনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কালবেলা

সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীতে প্রায় সাত ঘণ্টার অনশন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বীর মুক্তিযোদ্ধাদের পানি পান করানোর মাধ্যমে অনশন ভঙ্গ করান। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ১৯৫২ সাল থেকে আমরা সংগ্রাম শুরু করেছিলাম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র থাকবে, মানুষের ভোটাধিকার থাকবে, স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকবে; কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা স্বাধীন নই।

দেশে এখন ব্যাংক লুটসহ দুর্নীতির মহোৎসব চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ অর্থ সংকটে দুবেলা দুমুঠো খাবার পাচ্ছে না। সরকার পরিকল্পিতভাবে বিরোধীদলীয় নেতা কর্মীদের ওপর গুম-খুন, মামলা-হামলা, গ্রেপ্তার চালাচ্ছে। এই দুঃসহ অবস্থার পরিবর্তন দরকার। এজন্য বীর মুক্তিযোদ্ধারাসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, ফজলুর রহমান, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুনুর রশিদ, ফজলুল হক মিলন, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেনসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X