কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদপুর বছিলার সিটি হাউজিংয়ে দোয়া মাহফিল করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদপুর বছিলার সিটি হাউজিংয়ে দোয়া মাহফিল করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ‘অসুস্থ’ খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন ঢাকা মহানগর উত্তরের অধীন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জুলাই) বাদ আসর মোহাম্মদপুর বছিলার সিটি হাউজিংয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

থানা শ্রমিক দলের সভাপতি আলী কাউছার পিন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএস আহমাদ আলী, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন মো. ফরিদ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, শ্রমিক দলের থানা সদস্য সচিব হেমায়েত গাজী, শ্রমিক দল থানা যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মৃধা, কৃষক দল থানা সদস্য সচিব শাকিল মোল্লা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

গত ২২ জুন গভীর রাতে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। কয়েক দফা মেডিকেল বোর্ড বৈঠক করে তার হৃদপিন্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। পরদিন ২৩ জুন বিকালেই এই পেসমেকার সফলভাবে বসানো হয়। দুদিন সিসিইউতে থাকার পর খালেদা জিয়াকে সিসিইউ’র সকল সুবিধা নিয়ে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া।

এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X