কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০১:৩৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাত চায় না আওয়ামী লীগ : কাদের

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

পাল্টাপাল্টি কর্মসূচি কিংবা সংঘাত চায় না আওয়ামী লীগ—এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যখন শোকের মাসের কর্মসূচি দিতে যায়, বিএনপি এবং কিছু মিডিয়া এটাকে পাল্টাপাল্টি কর্মসূচি বলে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি বা সংঘাত চায় না, যাদের জনসমর্থন নেই, তারাই সংঘাত চায়।

দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে কষ্টে থাকলেও জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল বলে দাবি করে কাদের বলেন, ৭০ শতাংশ জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগও শান্তিপূর্ণ নির্বাচন চায়। ২০০৯ পূর্ববর্তী এবং ২০০৯ পরবর্তীকালে নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, শেখ হাসিনা এটাকে পরিবর্তন করেছেন।

আরও পড়ুন : জীবন দিয়ে হলেও মহাসমাবেশ সফল করার ঘোষণা খোকন তালুকদারের

দলের নেতাকর্মীদের সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সতর্ক থাকবে, কেউ সংঘাত করতে আসলে প্রতিহত করা হবে। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। আমরা সেই সুযোগ দেব না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয়; অস্ত্র শক্তিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এরশাদ কিংবা জিয়া কেউই জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। কারণ তাদের জনগণের ওপর আস্থা ছিল না। বিএনপি জানে নির্বাচন হলে তাদের অবস্থা কী হবে। নির্বাচনে বিএনপিকে জয়ের নিশ্চয়তা না দিলে তারা নির্বাচনের প্রতি আস্থাশীল হবে না বলেও জানান তিনি।

কাদের বলেন, সেপ্টেম্বর-অক্টোবর থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিসহ সব শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা করব। আর ছাড় নয়, পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দেব না। তাদের হাতে দেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, উন্নয়ন কিছুই নিরাপদ নয়। দেশের জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের লড়াই করে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : আসামির তালিকায় বিএনপির ২ মৃত নেতা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X