কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:১৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

২০০৬ সালে ভুয়া ভোটারের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি-জামায়াত : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০০৬ সালে ভুয়া ভোটার তালিকা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত জোট।

সোমবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টটিতে তিনি একটি তথ্যচিত্র সংযুক্ত করে দেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ, দুর্নীতি করে মানুষের জীবন দুর্বিষহ করে তোলে বিএনপি-জামায়াত জোট। এমনকি তাদের এই পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে।

১ মিনিট ৪১ সেকেন্ডের ওই তথ্যচিত্রে তৎকালীন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যোগ করে বলা হয়, ২০০৬ সালে ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি-জামায়াত। ২০০১ সালে ইতিহাসের ভয়াবহ সহিংস নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি-জামাত জোট। এরপর ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় দেশজুড়ে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর লুটপাট ও হত্যাযজ্ঞ, সাংবাদিক-বুদ্ধিজীবী হত্যা, নারী ও শিশু নির্যাতন ও হত্যা, চাঁদাবাজি দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তোলে তারা। এমনকি তাদের এই পাঁচবছরের শাসন আমলে বাংলাদেশ টানা ৫বার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

মূলত ক্ষমতার যাচ্ছেতাই ব্যবহারের ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি জনমনে তীব্র ঘৃণা সৃষ্টি হয় বলে জানানো হয় এই পোস্টে। এ কারণে আবারও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠানে ভীত হয়ে পড়ে বিএনপি-জামায়াত নেতারা।

তথ্যচিত্র বলা হয়, এমন এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার আরও অপব্যবহারের মাধ্যমে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বিজয়ী হতে তারা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার যুক্ত করে তৈরি করে তাদের নিজস্ব সংশোধিত ভোটার তালিকা।

সেখানে আরও দেখানো হয় কিভাবে প্রতিটি উপজেলায় নিজ দলের ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় বিএনপি জামায়াত গোষ্ঠী। কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়া সরকার।

সংবিধানের তোয়াক্কা না করে ৩০০ ছাত্রদল ক্যাডারকে নির্বাচন কর্মকর্তা হিসেবে বিএনপি জামায়াতের নিয়োগ প্রদানের ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। তথ্যচিত্রে সে সময়কার বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ মন্তব্য করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X