কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
দেওয়া হলো বিয়ে

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’

‘আমরা বিএনপি পরিবার’ সেলের সহযোগিতায় নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলির মেয়ের বিয়ে। সৌজন্য ছবি
‘আমরা বিএনপি পরিবার’ সেলের সহযোগিতায় নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলির মেয়ের বিয়ে। সৌজন্য ছবি

আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’, যে সেলের পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সেলের সার্বিক সহযোগিতায় শনিবার (৬ জুলাই) সাতক্ষীরায় সম্পন্ন হয়েছে বিএনপির নিহত এক নেতার মেয়ের বিয়ে।

‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় সাতক্ষীরার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলি।

শনিবার (৬ জুলাই) নিহতের বড় মেয়ে নাইমার বিয়ের অনুষ্ঠান ছিল। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সহযোগিতায় বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর নেতারা।

বিয়ের অনুষ্ঠান সম্পন্নে সার্বিক সহযোগিতা করায় নিহত অলিউল্লাহ মোল্লা অলির পরিবারের পক্ষ থেকে ‌‘আমরা বিএনপি পরিবার’ ও এর পৃষ্টপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ২০২৪ সালের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন করে বিএনপি। তারপর থেকে সেলের মাধ্যমে দল ও অঙ্গ সংগঠনের ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের ঘর নির্মাণসহ সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া ফেনির ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সন্তানের বিয়ের কাজও সম্পন্ন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X