কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক তারেকের পরিচয়

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ৬ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক। তিনি যুবদলের বিগত কেন্দ্রীয় কমিটির (টুকু-মুন্না) যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, বিল্লাল হোসেন তারেক চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মৃত আলহাজ সিদ্দিকুর রহমান, মাতা মৃত রেজিয়া বেগম। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। সপ্তম শ্রেণিতে পড়াকালীন বাকিলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু হয় বিল্লাল হোসেন তারেকের। পরবর্তীতে স্থানীয় আনন্দ বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

এরপর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট কমিটির সাধারণ সম্পাদক (১৯৯৫)। তারপর ছাত্রদল কলা অনুষদের সভাপতি (১৯৯৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য, সহ-আইন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (পিন্টু-লাল্টু কমিটি), সদস্য ছাত্রদল কেন্দীয় সংসদ (লাল্টু-হেলাল কমিটি), সহ-দপ্তর সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (হেলাল-বাবু কমিটি), দপ্তর সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (টুকু-আলিম কমিটি), সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (জুয়েল-হাবিব কমিটি) এবং জাতীয়তাবাদী যুবদলের বিগত কেন্দ্রীয় কমিটির (টুকু-মুন্না) যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিল্লাল হোসেন তারেক কালবেলাকে বলেন, আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার প্রতি যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন আমি তার সর্বোচ্চটা দেওয়ার প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X