কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৩:৩৩ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

যুবদলের নামে ‘ফেইক কমিটি’ ছড়িয়ে পড়েছে

যুবদলের নামে ফেইক কমিটি। ছবি : সংগৃহীত
যুবদলের নামে ফেইক কমিটি। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি দেওয়ার একদিন পরেই সংশোধিত কমিটির নামে সংগঠনটির আরো একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি বলছে, এটা একটি ‘ফেইক কমিটি’। যুবদলের এই আসল ও ফেইক কমিটি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন অনেকে।

বুধবার (১০ জুলাই) বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা দলের প্যাডে ৭ সদস্যবিশিষ্ট এই 'ফেইক কমিটি' বিজ্ঞপ্তি আকারে ছড়িয়ে দেওয়া হয়।

এই ফেইক কমিটিতে যুবদলের বিগত কমিটির (টুকু-মুন্না) সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে সভাপতি এবং অপর সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া এস এম জাহাঙ্গীরকে সিনিয়র সহ-সভাপতি, রেজাউল করিম পলকে ১ নম্বর সহ-সভাপতি, ইসহাক সরকারকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আকরামুল হাসান মিন্টুকে সাংগঠনিক সম্পাদক ও নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা একটি ফেইক (ভুয়া) কমিটি। তার স্বাক্ষর স্ক্যান করে তার অজ্ঞাতসারে এটি করা হয়েছে, যা সঠিক নয়।

তিনি এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ৯ জুলাই তার স্বাক্ষরে ছয় সদস্যের যে আংশিক কমিটি দেয়া হয়েছে সেটাই যুবদলের প্রকৃত কমিটি। প্রসঙ্গত, গত মঙ্গলবার রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিলুপ্তির ২৫ দিনের মাথায় জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বিএনপি। সেখানে সভাপতি হয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নুরুল ইসলাম নয়নকে।

মুন্না বিলুপ্ত কমিটির (টুকু-মুন্না) সাধারণ সম্পাদক এবং নয়ন সহসভাপতি ছিলেন। নতুন আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X