কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির জন্য দরকার রাজনৈতিক দাওয়াই : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী যুবদল। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী যুবদল। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কদিন পর পর দোয়া করছি। তবে দোয়া মাহফিল রাজনীতির অংশ নয়। ধর্মীয় অংশ হিসেবে আমরা দোয়া করব। আর দোয়ার সঙ্গে দাওয়াইও লাগবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ধর্মীয় অংশের বাইরে রাজনৈতিক অংশ হিসেবে দাওয়াইও লাগবে। কারণ রাজনৈতিক দাওয়াবিহীন খালেদা জিয়া মুক্ত হবে না।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের নতুন সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ যুবদলের বিগত কমিটির অসংখ্য নেতাকর্মী। শেষে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেন।

মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া যতবারই ক্ষমতায় এসেছেন ততবারই প্রথম থেকে শেষ পর্যন্ত যুবদলের একটি ভালো ভূমিকা ছিল। ওইসময় আমি, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমাদের সফলতা ছিল এটুকু যে, সবসময় একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করেছি। আমাদের সঙ্গে মূল দল বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনগুলো ছিল। একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস ছিল। আমরা আন্দোলন করে একে একে তিনবার বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এনেছিলাম।

তিনি বলেন, এখন আমাদের প্রত্যাশা হলো এখনকার যুবদলের একটা বিশাল পরীক্ষা হবে, তারা এই দলকে ক্ষমতায় কতদূর নিয়ে যেতে পারবে? এমনকি এই দেশের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হলো আমাদের লক্ষ্য। সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এরপর আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এখন নতুন নতুন কমিটি হচ্ছে। সকল নতুন কমিটির এটাই হলো কাজ। কারণ এই কমিটিগুলোর পরিবর্তন একটা আশা করেই করা হয়েছে কিন্তু। কাউকে পদ-পদবি বেঁচাকেনার জন্য দেওয়া হয় নাই। এই কমিটি এই দলকে নতুন জীবন দান করবে, এই আশা করেই কমিটি করা হয়েছে।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য দোয়া করছি আল্লাহ যেন গণতন্ত্রের মাতাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করছি।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ গাফ্ফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিনের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১০

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১২

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৩

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৪

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৫

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৬

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৭

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৯

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

২০
X