কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১১:৪২ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি : মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ
ছবি : মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই বৈঠক শুরু হয়ে শেষ হয় সকাল ১০টার দিকে। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকটি গুলশানের আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

আরও পড়ুন : বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ন করলেই মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

একদফা দাবিতে ঢাকায় বিএনপির মহাসমাবেশের একদিন আগে এই বৈঠক হলো।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় এ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মহাসমাবেশই বিএনপির ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করছেন কেউ কেউ।

আরও পড়ুন : সমাবেশের অনুমতি পাচ্ছে না সব দল

আগামী ২৭ জুলাই মহাসমাবেশের পর লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে সেই পর্বের সূচনা হতে পারে। তার আগে নির্দিষ্ট সময় বেঁধে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, ‘চলো চলো, ঢাকা চলো’ স্লোগান তুলে বিএনপির ৮২ সাংগঠনিক জেলার নেতাকর্মীরা আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন। এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেওয়া হয়েছে। এই সমাবেশে কয়েক লাখ মানুষকে সমবেত করে একদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে দলটি।

জানা গেছে, মহাসমাবেশ থেকে সরকারকে দুদিনের আলটিমেটাম দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে সপ্তাহব্যাপী লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এরপর আগস্ট মাসজুড়েও কর্মসূচি অব্যাহত থাকবে। এভাবেই আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চায় বিএনপি। তবে সরকার কঠোর অবস্থান বা রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করা হলে আন্দোলনের ধরন বদলানোর চিন্তাও রয়েছে।

আরও পড়ুন : আলটিমেটামের মধ্যেও মাঠে থাকবে বিএনপির শরিকরা

এদিকে মঙ্গলবার (২৫ জুলাই) নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজে অবাধে নিজেদের ভূমিকা পালনে সবার অধিকারকে সমর্থন করে। ‘বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।’

আরও পড়ুন : কম্বোডিয়াকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণকে সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকার প্রয়োগ থেকে বিরত রাখার জন্য সহিংসতার ব্যবহার এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার থেকে বিরত রাখার জন্য পরিকল্পিত ব্যবস্থার ব্যবহার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X