কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের তথ্য প্রমাণ চেয়েছেন মান্নাফী ও হুমায়ুন

মান্নাফী ও হুমায়ুন। ছবি : সংগৃহীত
মান্নাফী ও হুমায়ুন। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে নামপ্রস্তাব করায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে যে পদবাণিজ্যের অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে সংবাদিকদের কাছে তথ্য-প্রমাণ চেয়েছেন আবু আহাম্মদ মান্নাফী ও হূমায়ন কবির। তারা প্রমাণ দিতে ব্যর্থ হলে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি এই দুই নেতার।

গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে নামপ্রস্তাব করায় নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করে যাচ্ছেন তার প্রতিবাদ জানিয়ে মান্নাফী কালবেলাকে বলেন, আমি আওয়ামী লীগ করি দীর্ঘদিন ধরে। আমি ১৯৬৯ সাল থেকে আওয়ামী লীগ করি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যখন আওয়ামী লীগ লড়াই করেছে। আমি তখনও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব। যারা এই শেষ সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুললেন গাড়ি ও টাকার বিনিময়ে আমি নাকি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রস্তাবিত থানা ও ওয়ার্ড পর্যাযের নেতা হিসাবে নাম প্রস্তাব করেছি। এসব অভিযোগ মিথ্যা। আমি কেয়ামত পর্যন্ত এই মিথ্যা অভিযোগ মনে রাখব।

তিনি বলেন, যারা সংবাদটি করেছে তারা আমার সব কথা তুলে ধরেননি। আমি প্রকাশিত সংবাদের বিষয়ে পত্রিকাটিতে কথা বলব, তাদের কাছে অভিযোগের তথ্য-প্রমাণ চাইব দিতে না পারলে আমি দেশের প্রচলিত আইনের আশ্রয় নিব।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, বরাবরের মতো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিদায়ী কমিটি নতুন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ কমিটির প্রস্তাবনা দিয়ে আসছে। এতে করে আমাদের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওয়ার্ড ও থানা পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী আছে। যারা পদ-পদবি পেতে চায়। কিন্তু সবাইকে তো আর পদ দেওয়া সম্ভব না। তাই অনেকে শৃঙ্খলা ভঙ্গ করে দলকে ব্যক্তি স্বার্থে বিতর্কিত করতে চাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এ ছাড়াও গণমাধ্যমের যারা সংবাদ প্রকাশ করেছে তাদের কাছে সংবাদের তথ্য উপাত্ত চাইব। তারা যদি সেগুলো আমাদের দিতে ব্যর্থ হয় আমরা তাদের বিরুদ্ধেও দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X