কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই ঢাবি রণক্ষেত্র : ইসলামী আন্দোলন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিনা ভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর অসংবেদনশীল ও উসকানিমূলক বক্তব্যে পুরো দেশবাসী বিস্মিত ও হতবাক। দায়িত্বশীল চেয়ারে বসে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেশে অরাজকতা সৃষ্টির শামিল।

তিনি বলেন, তার বক্তব্যের পরই গোটা দেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছে। পুরো দেশে অশান্তির লেলিহান শিখা প্রজ্বলিত হয়েছে। শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের জের ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। একটি গণতান্ত্রিক দেশে যে কোনো দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করা অধিকার। কিন্তু আওয়ামী লীগ বরাবরই যৌক্তিক আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য ছাত্রলীগ-যুবলীগকে লেলিয়ে দেয়। এটা অত্যন্ত দুঃখ ও বেদনাদায়ক।

সোমবার (১৫ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার দায় প্রধানমন্ত্রী ও তার সরকারকেই নিতে হবে উল্লেখ করে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সাধারণ ছাত্রদের ওপর আওয়ামী ক্যাডারদের হামলা কোনোভাবেই দেশবাসী সহ্য করবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ঢাবিতে হামলার ঘটনায় হতাহতের ক্ষতিপূরণ দিতে হবে। সে সঙ্গে ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

নগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ-সভাপতি আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, এইচ এম রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, মাওলানা জিয়াউল আশরাফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X