কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক লীগের খাদ্য বিতরণ

জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক লীগের খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক লীগের খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কৃষক লীগ।

শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক লীগের সভাপতি সমীর চন্দের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, শামীমা আকতার, সাংগঠনিক সম্পাদক গাজী জসীমউদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক লীগের নেতারা।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ সমীর চন্দ বলেন, বাংলাদেশ কৃষক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। গত ১৫ দিন বিএনপি-জামায়াত দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, অসহায়, গরিব ও দিনমজুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক লীগ সেই মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, এই পাকিস্তানি পেতাত্মা কঠোরভাবে দমন করতে কৃষক লীগ সর্বদা প্রস্তুত রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পাকিস্তানি মদতদাতাদের এদেশ থেকে বিতাড়িত করতে কৃষক লীগের নেতাকর্মীদের আজ থেকেই শপথ নিতে হবে।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে কৃষিবিদ সমীর চন্দ আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের আদর্শ হচ্ছে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষক লীগ আজ সারা দেশের সহিংস তাণ্ডবের ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এই খাদ্যসামগ্রী উৎসর্গ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X