কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

আমার স্বামীকে আর রাজনীতি করতে দেব না : নূরের স্ত্রী

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার। ছবি : সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেছেন, আমার স্বামীকে রাজনীতি করতে হবে না, দরকার নেই। আমাদের খুব চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার স্বামীকে আমি আর রাজনীতি করতে দেব না। শুধু ওকে আমাদের কাছে ফেরত দিন।

শনিবার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নুরুল হক নুরসহ আটকৃতদের মুক্তি, রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মারিয়া আক্তার অভিযোগ করে জানান, নুরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে তিন থেকে চারবার অজ্ঞান হয়েছিলেন তিনি। আদালতকে বারবার অনুরোধ করার পরেও নুরের সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

তিনি অভিযোগ করেন, নুরের দুটি পা ওপরের দিকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। তার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে স্বামীর সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান নুরের স্ত্রী।

কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে মারিয়া আক্তার জানান, তার স্বামী ডাকসুর সাবেক ভিপি। আগে ছাত্র আন্দোলন করেছেন। সে জন্য ছাত্রদের নিয়ে কথা বলেছেন। নৈতিকভাবে আন্দোলনে সমর্থন দিয়েছেন। এতটুকু অধিকার তো সংবিধানে দেওয়া হয়েছে। কিন্তু বারবার স্বীকারোক্তি (পুলিশ) নেওয়ার চেষ্টা করছে যে তিনি (নুর) এগুলোর সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুরের বাবা ইদ্রীস হাওলাদারসহ তার স্বজনরা, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সম্পাদক আবু হানিফের বোন নিলুফা এবং প্রচার সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X