কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কারফিউ প্রত্যাহারের আহ্বান ডেমোক্রেটিক পিপলস পার্টির

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং দ্রুত কারফিউ প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি)।

সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি প্রেসিডিয়াম সভায় এ আহ্বান জানানো হয়েছে।

ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান রনো, মহাসচিব প্রফেসর মো. হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মো. জসিম, মাহফুজা বেগম, জান্নাতুল ফেরদৌস, প্রিন্সিপাল কাইয়ুম, ফরিদ উদ্দিন আহমেদ ও প্রিন্সিপাল হুমায়ুন কবির।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া ন্যূনতম একদফায় সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির ‘জাতীয় ঐক্যের’ আহ্বানে একাত্মতা ও সংহতি জানানো হয়।

সভায় ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, বর্তমান ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাই পারে এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X