কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা
শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ৫ আগস্ট এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়াও সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দিবেন দলের আমির হজরত পীর সাহেব চরমোনাই।

শনিবার (৩ আগস্ট) ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারের নির্দেশে সব বাহিনী নামিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, লাখো মানুষের রক্ত ঝরিয়েছে, হাজার হাজার বাচ্চা এতিম, অনেকে বিধবা, পঙ্গু, অন্ধ হয়েছেন। হাজার হাজার মানুষ অসহায় যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে। মানুষ ঘরে থাকতে পারছে না। ঘরে থেকেও গুলিবিদ্ধ হচ্ছে, বাচ্চারা খেলতে পারছে না গুলিবিদ্ধ হচ্ছে। ছাদে গেলেও গুলি, বাসায় জানালা দিয়েও গুলি। এ সরকার রক্তের নেশায় মত্ত হয়ে উম্মাদ হয়ে গেছে। বাসাবাড়িতে থাকতে পারছে না পুলিশ গ্রেপ্তার করছে। অনেক বাবা, ভাই লাশ গ্রহণ করতে পারছে না পুলিশ ও সরকারের সন্ত্রাসীদের ভয়ে। এজন্য শত শত লাশ বেওয়ারিশ দাফন করা হয়েছে। সরকার জনগণের মন থেকে শান্তি কেড়ে নিয়ে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে।

মুফতি ফয়জুল করীম বলেন, আমরা আর একটা খুন চাই না, গুলি চাই না। যদি গুলি চালানো হয় জনগণ গণভবন অভিমুখে মিছিল নিয়ে ঘেরাও করতে বাধ্য হবে। তিনি ঐক্যবদ্ধভাবে সরকার পতন আন্দোলনে সবাইকে নেমে আসার আহ্বান জানান। মুফতি ফয়জুল করীম বৈষম্যবিরোধী আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ইসলামী আন্দোলন শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল, আছে, থাকবে। তিনি আগামী ৫ আগস্ট এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দিবেন দলের আমির হজরত পীর সাহেব চরমোনাই।

শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাৎক্ষণিক এক মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, যুবনেতা মাওলানা নেছার উদ্দিন, ছাত্রনেতা নুরুল বশর আজিজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X