কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জনসম্মুখে কবে আসছেন খালেদা, জানালেন ফখরুল

মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব। ছবি : সংগৃহীত
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি যখনই সুস্থতাবোধ করবেন তখনই তিনি জনসম্মুখে আসবেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আপনারা জানেন তিনি অত্যন্ত অসুস্থ। গতকাল রাতেই আমরা তার সঙ্গে দেখা করেছি। উনি (বেগম খালেদা জিয়া) যখন মনে করবেন, সি ইজ ফিট; তখনই তিনি জনসম্মুখে হাজির হবেন।

তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন তিনি (তারেক রহমান) মনে করবেন- নাউ হি ক্যান কাম ব্যাক, তখনই। তবে আমরা তাকে অনুরোধ জানিয়েছি, তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন।

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন। অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে।

পরিবর্তিত পরিস্থিতিতে সংযত থাকতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, এখন প্রতিহিংসা-প্রতিশোধের কোনো স্থান নেই। এখন জনগণকে সংগঠিত করে অর্জিত স্বাধীনতাকে সংহত করার সময়। এখনো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন, তারা কেউই এই আন্দোলনের লোক নন। যারা আন্দোলনের বিরোধিতা করেছেন, তারাই এসব কাজ করছেন। দলের নেতাকর্মীদের এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X