কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচার পতনের পরেও আতঙ্ক কেন, প্রশ্ন জি এম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি

শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মধ্যে আতঙ্ক থাকবে কেন; এমন প্রশ্ন রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে শিক্ষক প্রতিনিধিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও তিন বাহিনী প্রধানের বৈঠকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন তিনি।

আজ বুধবার (০৭ বুধবার) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে নোবেল বিজয়ী বিশ্ব বিখ্যাত অর্থনীতিবিদ ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের নেতাদেরও ধন্যবাদ জানান জি এম কাদের।

জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকারের ধন উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূস ক্ষুধা ও দারিদ্র্যবিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন, তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল। বিশ্ববাসীর কল্যাণে ড. ইউনূসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মোহাম্মদ ইউনূসের বিকল্প হয় না। তার নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন। তার নেতৃত্বেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রান্ত থেকে খুনোখুনি, চুরি, ডাকাতি ও হাইজ্যাকের খবর আসছে। দেশের মানুষ আতংকিত হয়ে আছে। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতংক থাকবে কেন? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাপা চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X