কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:৩০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে চলছে বিএনপির মহাসমাবেশ

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা

রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির মহাসমাবেশ। এর আগে শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার পর আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

মহাসমাবেশ উপলক্ষে লাখো নেতাকর্মীর সমাগম হয়েছে নয়াপল্টনে। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে অংশ নেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টনের চারপাশ।

নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে অনেকে রাতভর নয়াপল্টনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতে অবস্থান করছেন নেতাকর্মীরা।

আজ ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন। যদিও তাদের অভিযোগ রয়েছে, ঢাকার প্রবেশমুখে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই বাধা উপেক্ষা করেই হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা।

বগুড়া থেকে আসা বিএনপির এক কর্মী বলেন, আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে শান্তি সমাবেশে ছাত্রলীগ

অপরদিকে একই সময়ে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে দলটি। সেখানেও জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী।

রাজনৈতিক এই দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ঢাকার প্রবেশমুখে বসানো হয়েছিল চেকপোস্ট। এ ছাড়াও নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

এর আগে রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন : নেতাকর্মীদের সঙ্গে বাড়ছে পুলিশও

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের অনুমতি দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X