কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের কঠোর নির্দেশনা বিএনপির

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে তিনি এ নির্দেশনা জানান।

রিজভী বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দলের এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যেসব মহান ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশজুড়ে সব মুসল্লিকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্ব স্তরের নেতাকর্মীদের জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X