কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি সমাবেশে ছাত্রলীগের উপস্থিতিকে ‘ট্রেইলার’ বললেন সাদ্দাম

সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত
সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শান্তি সমাবেশ চলছে। এই সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিকে ‘ট্রেইলার’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে এমন মন্তব্য করেন ‍তিনি।

আরও পড়ুন : বৃষ্টিতে ভিজে শান্তি সমাবেশে নেতাকর্মীরা

সাদ্দাম হোসেন বলেন, ‘আজ এখানে যে জমায়েত এটা ট্রেইলার। আগামী দিনে আরও বড় জমায়েত হবে। পিকচার আভি বাকি হ্যয় মেরে দোস্ত। আজকের ছাত্রসমাজ আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। রাজপথের হুংকার অনেকেই দিচ্ছেন। রাজপথে পরাজয়ের কথা তারা ভুলে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতবে। ছাত্রসমাজ কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত। বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। গণতন্ত্রবিরোধী যে অপশক্তি, আগামী দিনে যারা অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন, তাদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব বলেও মন্তব্য করেন তিনি।’

আরও পড়ুন : নেতাকর্মীদের গায়ে পানি ছিটালেন শামীম ওসমান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১০

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১১

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১২

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৩

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৪

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৬

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৭

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৮

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৯

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

২০
X