কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১১:৩৫ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নয়াবাজারে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

অবস্থান কর্মসূচিতে যোগ দিতে নয়াবাজারে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবস্থান কর্মসূচিতে যোগ দিতে নয়াবাজারে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সরকার পদত্যাগের একদফা দাবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর নয়াবাজার ইউসুফ মার্কেটের সামনের সড়কে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু একপর্যায়ে পুলিশ সেখান থেকে ৪ জনকে আটক করে নিয়ে যায়। এতে নেতাকর্মীরা সরে যায়।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার পর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

এরই মধ্যে বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে নেতাকর্মীরা এসে জড়ো হয়। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। গাবতলী, উত্তরা, সাইনবোর্ড ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো আজ ঢাকায় ‘সতর্ক অবস্থানে’ থাকবে। এ ছাড়া ঢাকার প্রবেশমুখগুলোতেও নেতাকর্মীরা ‘সতর্ক পাহারায়’ থাকবেন।

তবে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X