কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৩:১২ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নয়াপল্টন কার্যালয় ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা

বিএনপির নয়াপল্টন কার্যালয় ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা। ছবি : কালবেলা
বিএনপির নয়াপল্টন কার্যালয় ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা। ছবি : কালবেলা

সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালনের সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা ও পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এ কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শনিবার সকাল থেকেই বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ নিরাপত্তা আরও জোরদার করা হয়।

দুপুর ২টার সময় সরেজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে তালাবদ্ধ। কেন্দ্রীয় বা মহানগরের কোনো নেতা কার্যালয়ে নেই। দলীয় কার্যালয়ের আশপাশেও কোনো নেতাকে দেখা যায়নি।

পুলিশি কড়াকড়ি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার গোলাম রোহানি কালবেলাকে বলেন, আজকে ঢাকার প্রবেশ মুখগুলোতে বিএনপি যে অবস্থান কর্মসূচি পালন করছে মূলত প্রশাসনের পক্ষ থেকে সেটার অনুমতি দেওয়া হয়নি। কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা চাই, নয়াপল্টন এলাকায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সে কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সময় কার্যালয়ের পাশ থেকে নিজাম উদ্দিন হাওলাদার নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X