কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম-বর্ণের বিভেদ নয়, আমরা সবাই এক ও অভিন্ন : শায়খে চরমোনাই

জাতীয় হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ছবি : সংগৃহীত
জাতীয় হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল। উপমহাদেশে মুসলমানদের শাসনের সময়েও হিন্দুরা ভালো ছিল। আমার দাদা হিন্দুদের জন্য মাদ্রাসা ছেড়ে দিয়েছিল এবং আমাদের এলাকার হিন্দুরা আমাদের খুব ভালো জানে।

তিনি বলেন, আমরা চাই হিন্দুদের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। অথচ ভারতের প্রধানমন্ত্রী তাদের স্বাধীনতা দিবসের বক্তব্যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা সকলের সঙ্গে সাম্য ও মানবিক মর্যাদা থাকতে হবে। ৫ আগস্ট আমি বঙ্গভবনের বৈঠকে আপনাদের (হিন্দু) নিরাপত্তার কথা বলেছি। আপনাদের নিরাপত্তায় আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে। ধর্মবর্ণ বাদ দিয়ে সকলে মিলে আমরা হাতে হাত রেখে শপথগ্রহণ করে বলবো আমরা সকলে এক ও অভিন্ন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি নির্মলেন্দু রায়, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সভাপতি সজিব কুন্ডু তপু।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ এছহাক মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আশ্রয় দিয়ে কাছে টেনে নিয়েছিলেন।

নির্মলেন্দু রায় বলেন, ইসলামে বলা হয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী। অমুসলিমদের নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব। আমরা হঠাৎ এদেশে আসিনি, এদেশের সন্তান আমরা। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তা কৃতজ্ঞতার সঙ্গে স্বরণ করছি।

গোবিন্দ চন্দ্র প্রমাণিক বলেন, স্বৈরাচারী সরকার দেশকে বাবার সম্পত্তি মনে করেছিলো। সর্বশেষ ২টি নির্বাচনে সাধারণ মানুষ কোনো ভোট দেয়নি। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে আপনাদের গতিশীল নেতৃত্বের কারণে মন্দিরে কোনো সমস্যা হয়নি। সব মন্দিরের কমিটি আওয়ামী লীগের লোক দিয়ে করেছে। যার কারণে মন্দির কমিটির লোকজন পালিয়েছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন দেখানোর জন্য কিছু ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগের দ্বন্দ্বে মন্দিরে হামলা জ্বালাও পোড়াও হয়েছে। ৫ আগস্টের পরেও গণহত্যার জন্য আওয়ামী লীগ অপচেষ্টা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X