কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আহতদের উন্নত চিকিৎসা সরকারকেই নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর 

রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়ার নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ছাত্র আন্দোলনে আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান। সেখানে আহতদের স্বজনদের পাশে গিয়ে খোঁজখবর নেন তিনি।

আহত সার্বিক অবস্থা দেখে তিনি বলেন, কোন কারণে আহতদের চিকিৎসা যদি দেশে সম্ভব না হয় তাহলে বিদেশে পাঠিয়ে হলেও তাদের সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়ার সহসভাপতি আনোয়ার হোসেন, মাওলানা লোকমান হোসেন জাফরী, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতি মুস্তফা কামাল, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মুফতি মো. মাছউদুর রহমান, মুহাম্মদ নাজমুল হাসান, শেরেবাংলা নগর উত্তর সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি ক্বারি জয়নাল আবেদী প্রমুখ।

হাসপাতাল থেকে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত আনোয়ারের বাসায় যান এবং তার পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১০

নেইমার ভক্তদের জন্য সুখবর

১১

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১২

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৩

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৪

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৫

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৬

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৭

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৮

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৯

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

২০
X