কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিন : আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা

দুষ্কৃতকারীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বর ডিএনসিসি মার্কেটের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারের দাবিতে গুলশান থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি হয়।

আমিনুল হক বলেন, বসুন্ধরা গ্রুপের যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রয়েছে নিউজ-২৪, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন- সেখানে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমি এবং আমার দলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, মিডিয়ার ভাইয়েরা এতেদিন শেখ হাসিনার কারণে সঠিক তথ্য-উপাত্ত জাতির সামনে তুলে ধরতে পারেনি। দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর যখন এই মিডিয়ার ভাইয়েরা স্বাধীনভাবে কাজ করছেন, ঠিক তখন কিছু দুষ্কৃতকারী এসে তাদের ওপর হামলা চালিয়ে কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে। গণমাধ্যমের ওপর দুষ্কৃতকারীদের হামলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে গণমাধ্যমের ওপর যারাই হামলা চালিয়ে ভাঙচুর করছে, তাদের গ্রেপ্তারের আহ্বান জানান এই বিএনপি নেতা।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, স্বৈরাচারমুক্ত হয়েছে। আমরা কেউ চাই না, বাংলাদেশে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করব।

তিনি বলেন, চাদাবাজি-লুটতরাজ-দখলদারি যেই করুক তার ক্ষমা নেই। আমরা এই জায়গায় জিরো টলারেন্স। অপকর্মের সাথে জড়িত দুষ্কৃতকারী আমার দলের লোকও যদি হয় কিংবা দলের সিনিয়র নেতাও যদি হয়, তাকেও ক্ষমা করা চলবে না। দুষ্কৃতকারীদের ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিন।

পরে বিক্ষোভ মিছিলটি গুলশান-২ নম্বর গোলচত্বর ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ নম্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X