বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আট বছর পর কারামুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী

বিএনপি নেতা আসলাম চৌধুরী কারাগার থেকে মুক্ত হওয়ার পর ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপি নেতা আসলাম চৌধুরী কারাগার থেকে মুক্ত হওয়ার পর ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দীর্ঘ ৮ বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আসলাম চৌধুরী। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

এ সময় জেলগেটে অসংখ্য নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তার আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।

২০১৬ সালের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X