কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান পরিবারের ব্যাংক হিসাব জব্দ

সেলিম ওসমান ও শামীম ওসমান। ছবি : সংগৃহীত
সেলিম ওসমান ও শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও ৫ আসনের আরেক সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক হিসাবের লেনদেন স্থগিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তিগত ও ব্যবসায়িক এসব হিসাবে আগামী ৩০ দিন কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময়সীমা বাড়ানো হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ ১৩ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের জন্য নির্দেশ দিয়েছে বিএফআইইউ। এ ছাড়া তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। গত ১৯ আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, ব্যাংক হিসাব স্থগিতের তালিকায় থাকা অন্যান্য ব্যক্তিরা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিন্থিয়া মালেক, ছেলে রাহাত মালেক, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী সিকদার, ডা. দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ ও বড় ভাই ড. জে আর ওয়াদুদ টিপু, ডা. তাইমুর নাওয়াজ, শেখ হেলাল উদ্দিনের ছেলে ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X