কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন অতি সন্নিকটে : সমমনা জোট 

সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বক্তব্য রাখছেন। ছবি : কালবেলা
সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বক্তব্য রাখছেন। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন চলছে। জনগণ ইতোমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এই সরকারের পতন অতি সন্নিকটে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই সমাবেশ হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অতীতে একাধিকবার তা প্রমাণিত হয়েছে। যার সর্বশেষ প্রমাণ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। সুতরাং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই। তাই এই সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার আবারও বিএনপিসহ বিরোধী দলকে বাইরে রেখে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না, জনগণ কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।

জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে পড়েছে। সুতরাং এদের পতন অতি সন্নিকটে। যেকোনো দিন দেখবেন পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, এনপিপির নবী চৌধুরী, মো. ফখরুজ্জামান প্রমুখ।

সমাবেশ শেষে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে পুনরায় আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১০

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১২

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৩

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৪

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৫

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৬

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৭

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৮

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৯

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

২০
X