কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ

অনুমতি পেলেও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না

পুরনো ছবি
পুরনো ছবি

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু আগের ২৩ শর্তের সঙ্গে এবার আরও কিছু শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। নতুন শর্ত অনুযায়ী এবার কোনও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৩ শর্তের সঙ্গে নতুন আরও ৩টি শর্ত যোগ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এত ক্ষুধা রাজনীতিক নেতার, প্রশ্ন কাদেরের

নতুন ৩ শর্ত হলো— সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ সোমবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

ইতোমধ্যে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন তারা। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X