কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

কুমিল্লায় ত্রাণ বিতরণ করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
কুমিল্লায় ত্রাণ বিতরণ করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিপদের সময়ে ধৈর্যধারণ করা মুমিনের চরিত্র। অস্থির হলে চলবে না, তাই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, লাকসামের দক্ষিণ বাইপাশ এলাকার নূর মোটরসের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

বেলা সাড়ে ১১টায় সোনাইমুড়ী আলিয়া হামিদিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্র, দুপুর ১টায় নোয়াখালী সেনবাগের কানকির হাট বহুমুখী উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ, দুপুর ২টায় সেনবাগ উপজেলা গেট মারকাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে বন্যাদুর্গতদের খোঁজখবর নিয়ে ত্রাণ বিতরণ, ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তপুর, ছাগলনাইয়া জিরোপয়েন্ট ও চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় বন্যাদুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাংলাদেশের ওপর দিয়ে বাঁধ দিতে যা করার দরকার দেশের মানুষ তা করতে প্রস্তুত আছে। বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেওয়া হলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেওয়া হলে কখনো ভারতের সামনে আমাদের মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথানত করতে বাধ্য হবে। তিনি বলেন, ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়। দেশের ভেতরে নদী ও খাল খনন। নদী দখল প্রতিরোধে দীর্ঘ মেয়াদে রাজনৈতিক সংগ্রাম করা না গেলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে হবে। তিনি বলেন, এই মসিবত থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চাইতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় নেতা আল মোহাম্মদ ইকবাল ও সেলিম মাহমুদ, ছাত্রনেতা মুনতাসির আহমদ ও শ্রমিক নেতা মুফতি মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X