কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

গণধোলাইয়ের পর ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর। ছবি : কালবেলা
গণধোলাইয়ের পর ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর। ছবি : কালবেলা

রাজধানীতে ছাত্রলীগের এক কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণধোলাইয়ের শিকার ছাত্রলীগকর্মীর নাম মো. শিহাব। তিনি কবি নজরুল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের অনুসারী।

ঘটনাস্থলের থাকা শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন শিহাব। এ ছাড়াও ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করতেন।

কবি নজরুল কলেজের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল বলেন, শিহাব হলের শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে যেতে বাধ্য করতেন। যারা যেত না তাদের নির্যাতন করতেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনকি প্রোগ্রামে না গেলে হলে জায়গা হতো না শিক্ষার্থীদের। গণধোলাইয়ের সময় ছাত্রলীগের এই কর্মী হলে মাদকের ব্যবসা ও বহিরাগতদের নিয়ে মাদক সেবনের কথা স্বীকার করেন। এছাড়া পুরান ঢাকায় বাস ও ট্রাক থেকে চাঁদা ওঠানোর কথাও স্বীকার করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার একজন সমন্বয়ক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আন্দোলন করার সময় এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। পুরো ক্যাম্পাস দখলে রেখে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারতো না। যেসব শিক্ষার্থী ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছে আজ তারা ক্ষিপ্ত হয়ে এই ছাত্রলীগকর্মীকে মারধর করেছে। পরবর্তীতে আমরা তাকে সূত্রাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১০

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১১

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১২

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৪

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৫

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৬

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৭

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৮

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৯

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

২০
X