কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে : জিএম কাদের

কূটনীতিকদের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ। ছবি : কালবেলা
কূটনীতিকদের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ। ছবি : কালবেলা

উন্নয়ন সহযোগীদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (২৭ আগস্ট) উত্তরার বাসভবনে কূটনীতিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন।

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি এবং নেদারল্যান্ডসের ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিকাল ও প্রেস অফিসার মিজ নামিয়া আক্তার জাপা চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা জাপা চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, উন্নয়ন সহযোগীদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে। পরে কূটনীতিকরা মধ্যাহ্নভোজে অংশ নেন। তারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হওয়ার আশাবাদ ব্যক্তি করে জি এম কাদের বলেন, প্রতিযোগিতার বিশ্বে আমরা পিছিয়ে থাকতে পারি না। দেশকে যে কোনো মূল্যে এগিয়ে নিতে হবে। এজন্য উন্নয়ন সহযোগিদের সঙ্গে আরো বেশি সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১০

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১১

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১২

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৩

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৬

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৭

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৮

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৯

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

২০
X