কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

হাসিনার পুনরুত্থান ঠেকাতে প্রয়োজন জাতীয় মহাঐক্য : লিংকন

বক্তব্য দিচ্ছেন আহসান হাবিব লিংকন। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন আহসান হাবিব লিংকন। ছবি : কালবেলা

শেখ হাসিনাকে 'ফ্যাসিস্ট' আখ্যা দিয়ে তার পুনরুত্থান ঠেকাতে হলে জাতীয় মহাঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার মিরপুর বাজার ঈগল চত্বরে এক শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

লিংকন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পুনরুত্থান ঠেকাতে হলে প্রয়োজন মহাঐক্য। প্রশাসনের সর্বস্তরে আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো বসে আছে। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায় পর্যন্ত রয়েছে অবৈধ অর্থের প্রভাব। এই অপশক্তির মোকাবেলা করতে হলে দেশের সকল স্তরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামসহ ফ্যাসিবাদ বিরোধী অন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে সেই মহাঐক্যে শামিল করতে হবে। সারাবিশ্বে ড. ইউনূসের প্রভাব-সম্পর্ককে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিলে এই ঐক্য অল্প সময়ে গড়া সম্ভব। তারেক রহমান হবেন মহাঐক্যের প্রতীক।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা শঙ্কা প্রকাশ করে বলেন, ফ্যাসিস্টবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা ভেঙ্গে গেলে দেশের মানুষ ভয়াবহ অন্ধকারে নিপতিত হবে।

মিরপুর উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে এই শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মো. মোজাম্মেল হক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া নিরাপদ সড়ক চাই এর সভাপতি মোঃ কে এম জাহিদ হোসেন, মিরপুর উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল রশিদ জুয়েল ও এম.এ মমিন মল্লিক প্রমুখ।

এছাড়াও উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর)সহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X