কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

নুরুল হক নুর ও মো. রাশেদ খান। ছবি : কালবেলা
নুরুল হক নুর ও মো. রাশেদ খান। ছবি : কালবেলা

ঢাকা সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে ছাত্র-জনতার ওপর গণহত্যা পরিচালনার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে নুরুল হক নুর ও মো. রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান গণঅধিকার পরিষদের নুর ও রাশেদ। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এই বৈঠক হয়।

বিকেলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কার এবং অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়।

এ ছাড়াও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। গত ১৫ বছরের গুম-খুনের নিরপেক্ষ তদন্তেও জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গত ২২ আগস্ট ঢাকায় আসে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X