কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সেই’ একরামের ত্রাণের টাকা ফেরত দিল বিএনপি

সৈয়দ এ কে একরামুজ্জামান। ছবি : সংগৃহীত
সৈয়দ এ কে একরামুজ্জামান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের ‘বহিষ্কৃত’ সদস্য ও সাবেক এমপি সৈয়দ এ কে একরামুজ্জামানের বন্যার্তদের জন্য দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জমা দেওয়া ১০ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব ও দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একরামুজ্জামান দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যার প্রতিষ্ঠান আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আরএকে গ্রুপ’ বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে দশ লক্ষ টাকা প্রদান করে। অজ্ঞাতবশত তা গ্রহণ করা হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে ত্রাণ তহবিলে তার দেওয়া উক্ত টাকা বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি আরএকে গ্রুপকে ফেরত দিয়েছে। জানা যায়, একরামুজ্জামান তথা ‘আরএকে গ্রুপ’ এর পক্ষে একটি প্রতিনিধি দল আজ (মঙ্গলবার) বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে ওই দশ লক্ষ টাকা প্রদান করে।

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলে একরামুজ্জামানকে বহিষ্কার করে বিএনপি। পরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে কলার ছড়ি প্রতীকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ১৩ ফেব্রুয়ারি একরামুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন।

এদিকে সোমবার (২ সেপ্টেম্বর) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ‘বহিষ্কৃত’ যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর দলের ত্রাণ তহবিলে জমা দেওয়া ১০ লাখ টাকাও ফেরত দিয়েছে দলটির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি। ওইদিন রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, ১ সেপ্টেম্বর ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়, যা বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি অবহিত ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১০

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১১

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১২

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৩

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৪

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৫

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৬

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৭

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৮

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৯

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

২০
X