কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

দলের ত্রাণ তহবিলে অর্থ দিল ময়মনসিংহ বিএনপি

দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থ দিয়েছে ময়মনসিংহ বিএনপির নেতারা। ছবি : কালবেলা
দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থ দিয়েছে ময়মনসিংহ বিএনপির নেতারা। ছবি : কালবেলা

বন্যাদুর্গতদের সহায়তায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের হাতে ৪ লাখ ১১ হাজার ২২০ টাকা এবং প্রায় ১ লাখ সাড়ে ১৮ হাজার টাকার ত্রাণসামগ্রী (চাল, ডাল, তেল, পানি, চিড়া, মুড়ি, শাড়ি, লুঙ্গি, জামা,প্যান্ট) হস্তান্তর করেন।

এই অর্থ ও ত্রাণসামগ্রী বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণের জন্য হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের দেওয়া। হালুয়াঘাটে গত ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এসব ত্রাণসামগ্রী গ্রহণ করা হয়।

সংগৃহীত এই নগদ অর্থ ও ত্রাণসামগ্রী হস্তান্তরের সময় বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব ও দলের যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক বোরহান উদ্দিন, বিএনপি নেতা রমজান আলী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X