কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, তারা আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ক্ষমা করতে রাজি নন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় চত্বরে দলটির জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, ১৮ কোটি মানুষ তাদের মাফ করলেও আমরা মাফ করতে পারি না। আমরা পরিষ্কার বলেছি, জালেমদেরকে আমরা সুযোগ দেব না, মাফ করব না। ইসলাম এটা শেখায় নাই। ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে। অন্যায়কারীদের বিচার হবে। খুনিদের বিচার হবে। তা না হলে সন্ত্রাসীরা আবারও আমাদের দেশে ভর করবে।

এ ছাড়া তিনি বলেন, এই আন্দোলনে হাজারের ওপরে মানুষ হত্যা করা হয়েছে । ঘরের ভেতরেও আমাদের মা-বোনেরা নিরাপদ ছিল না। যারা এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তাদেকে মাফ করবো? তা হতে পারে না। তাদের যথাযথ বিচার হতে হবে।

এ গণসমাবেশে ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি ডা. ইউনূস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আলেমদের এক সভায় সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেছেন যে জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরতে চায় না।

তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে। বিগত আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারত্বের অবসান চায়। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায়, ছাত্র-জনতার পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে।

এ ছাড়াও তিনি নব্যচাঁদাবাজ, দখলবাজ, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত যৌথ অভিযান শুরু করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X