কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের উপকমিটির পদ হারালেন পিএসসি সদস্য দেলোয়ার

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি থেকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেনের নাম প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে উপকমিটির সদস্যসচিব শাম্মী আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিকবিষয়ক উপকমিটিতে পাঁচজন বিশেষজ্ঞের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দেলোয়ার হোসেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পারি, বর্তমানে তিনি সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে কর্মরত। সেই হিসেবে বিশেষজ্ঞ প্যানেল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছি।’

আরও পড়ুন: গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক শেখ বাবলু

গত ২৪ জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়। এই উপকমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে নাম ছিল অধ্যাপক দেলোয়ার হোসেনের।

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক দেলোয়ারকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেন। রাজনৈতিক দলের কমিটির সদস্য হওয়ায় পিএসসির সদস্য হিসেবে নেওয়া শপথের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে চাকরির বিধিবিধান বিশেষজ্ঞরা মনে করছিলেন। সমালোচনার মুখে আওয়ামী লীগের উপকমিটি থেকে অধ্যাপক দেলোয়ারের নাম প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X