কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ভারত সীমান্তে বার বার বাংলাদেশি নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে শেখ বাবলু বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কিন্তু ভারত যা করছে তা বন্ধুসুলভ নয়, বরং প্রভূসুলভ। ভারত অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যা করবে- তা এ দেশের জনগণ মেনে নিবে না।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ শান্তি প্রিয়, আপনার উদ্বেগের কারণ নেই। আপনি অবিলম্বে আপনার সীমান্ত রক্ষীদের নির্দেশ দিন- তারা যেন নিরীহ বাংলাদেশিদের উপর গুলি না করে সীমান্তে নিজ দেশের অপরাধীদের দমন করে। আমরা আশা করব, দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে ভারত অনতিবিলম্বে সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরা, হাবিবুর রহমান হাবিব, প্রয়াত মওলানা ভাসানীর একান্ত অনুসারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম, কাজী মো. নজরুল, সরফরাজ হোসেন, শাহাদাত হোসেন, নারীনেত্রী সনিয়া আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

১০

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

১১

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

১২

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

১৩

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা জানালেন মাহ্দী আমিন

১৪

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

১৫

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

১৬

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

১৭

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

১৮

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

১৯

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

২০
X